পল্লবী থানার সোর্স লিটন ১৫শ পিচ ইয়াবা সহ র্যাব-৪ এর হাতে গ্রেফতার
রাজধানীর পল্লবী থানার পুলিশের সোর্স লিটন(৩৪) কে আটক করেছে র্যাব ৪ এর একটি দল। গত ২১ তারিখ রাত ৯ টায় বিশেষ সূত্রে খবর পেয়ে অভিযান পরিচালনা করে লিটনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যব-৪ এর ওয়ারেন্ট অফিসার আনোয়ার হোসেন জানান র্যাব এর একটি দল মিরপুর ১০ এর পল্লবী থানা এলাকায় দায়িত্ব পালনের সময় খবর পায় সেকশন ১১/এ এর এভিনিউ ১/৩ এ একজন মাদক ব্যবসায়ী রিলিফ ক্যাম্পের গেঁটের সামনে মাদক বিক্রি করছে।
খবর পেয়ে ঘটনা স্থলে গেলে দৌড়ে পালানোর সময়ে আমরা লিটন(৩৪) কে আটক করে তল্লাশী করলে তার সঙ্গে থাকা শপিং ব্যাগের ভেতর ১ হাজার ৫’শ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হই ।
এই কর্মকর্তা জানান, উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা। আটককৃত লিটন(৩৪) র্যাব এর জিজ্ঞাসাবাদে জানায়, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে দীর্ঘদিন ধরে সে পাইকারী ও খুঁচরা বিক্রি করে আসছে। স্থানীয়রা জানায়, আটক হওয়া লিটন পল্লবী থানার পুলিশের সোর্স হিসেবে দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার সহ মাদক ব্যবসা করে আসছে। তার কাজে বাঁধা প্রদান করলে বিভিন্ন ফাঁদে ফেলে মানুষকে মামলার ভয় দেখায়। বিষয়টি সম্পর্কে পল্লবী থানার অফিসার ইনচার্জ মাহফুজুুর রহমান টুডে টাইমসকে বলেন, আটককৃত লিটন পুলিশের সোর্স কিনা সে বিষয়ে জানা নেই।










