নিউইয়র্কে ‘এনআরবি তারকা অ্যাওয়ার্ড-২০১৯ অনুষ্ঠিত

নিউইয়র্কে ‘এনআরবি তারকা অ্যাওয়ার্ড-২০১৯ অনুষ্ঠিত

প্রতি বছরগুলির মতো এবারও প্রবাসে নিজ পেশায় অবদান রাখার স্বীকৃতি সরুপ নিউইয়র্কে জমকালো আয়োজনে এনআরবি তারকা এ্যাওয়ার্ড ২০১৯ অনুষ্ঠিত হয়। স্থানীয় সময় গত রোববার রাতে নিউইয়র্কের উডসাইডের কুইন্স প্যালেসে আয়োজিত অনুষ্ঠানে, তারকাদের হাতে এই সম্মাননা তুলে দেন, শো-টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম সহ অন্যান্য অতিথিরা ॥

শো-টাইম মিউজিক আয়োজিত অনুষ্ঠানে, উপস্থাপনা করেন ঝর্ণা ফাত্তাহ, সেলিম ইবরাহীম ও সোনিয়া। এতে, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেবিবিএর প্রেসিডেন্ট শাহ নেওয়াজ, সাপ্তাহিক দেশ বাংলা সম্পাদক ডা. চৌধুরীর সারওয়ার হাসান ও সাপ্তাহিক বর্ণমালা সম্পাদক মাহাফুজুর রহমান। অনুষ্ঠানে, অন্যান্য এ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন, ভয়েস অব আমেরিকার সাংবাদিক আকবর হায়দার কিরণ,উত্তর আমেরিকার জনপ্রিয় উপস্থাপিকা ও টিবিএন ২৪ টেলিভিশনের সিনিয়র নিউজ প্রেজেন্টার শামসুন নাহার নিম্মি,যুক্তরাষ্ট্র ¯জাতীয় পাটির সভাপতি আব্দুর রহমান ও সাধারন সম্পাদক আবু তালেব চান্দু ,ইউএসবাংলার সম্পাদক ও আরটিভি যুক্তরাষ্ট্র প্রতিনিধি আব্দুল হামিদ,ফটো সাংবাদিক লুৎফুর রহমান বিনু, বাংলা ভিশনের সাংবাদিক নিহার সিদ্দিকী, কালের কন্ঠের বিশেষ প্রতিনিধি শামীম আল আমিন,সংগীতশিল্পী তনিমা হাদি, রানু নেওয়াজ, কামরুজ্জামান বকুল, নীলিমা শশী, কমিউনিটি এক্টিভিস্ট ফাহাদ সোলাইমান,সাকিল মিয়া,আবদু রশিদ বাবু, শিবলী সাদিক,নিলুফা ইয়াসমিন,আলিম খান আকাশ ,নাসরিন আহমেদ, নীরা এস নীরু। এনআরবি এওয়ার্ড প্রবাসের প্রতিভা স্বীকৃতির সব চেয়ে বড় আসর বলে জানিয়েছেন আয়োজক প্রতিষ্ঠানের কর্ণধার আলমগীর খান আলম। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে, সংগীত পরিবেশন করেন, দেশ ও প্রবাসের জনপ্রিয় সংগীত শিল্পীরা। এছাড়াও ছিল নৃত্য পরিবেশন ও ফ্যাশন শো।

মন্তব্য প্রদান করুন

Share

Related Posts

Leave a Reply

*