রওশন এরশাদ এমপির রোগমুক্তি কামনা টঙ্গীতে জাতীয় পার্টির দোয়া মাহফিল
মো. জাকির হোসেন, টঙ্গী : গাজীপুরের টঙ্গী হিমারদিঘী এলাকায় বুধবার দুপুরে পূর্ব থানা জাতীয় পার্টির উদ্যোগে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ এমপি’র রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে টঙ্গী পূর্ব থানা জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ ইস্রাফিল মিয়া, পশ্চিম থানা জাতীয় পার্টির সভাপতি আব্দুস সামাদ মিয়া, পূর্ব থানা জাতীয় পার্টির সহ-সভাপতি আলমগীর রেজা, পশ্চিম থানা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি শাহ আলম, পশ্চিম থানা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম ইউনুস, পূর্ব থানা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ওমর ফারুক, সাবেক কাউন্সিলর বাদল মিয়া, আবুল কাশেম, সায়েম শিকদার, হিরন মিয়া, মোখলেস মিয়া, আব্দুল মান্নান, মেহেদী হাসান পাপ্পু, গমিরুল ইসলাম প্রধানসহ জাতীয় পার্টির তৃণমুলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে রওশন এরশাদের আশু রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।










