নির্মাতা এসএম মনির এর “লবণাক্ত শরীর” ইউটিউবে
তরুণ নির্মাতা ও প্রতিভাবান লেখক এস এম মনির সম্প্রতি নির্মাণ করেছেন ভিন্ন ধারার একটি শর্টফিল্ম “লবণাক্ত শরীর” ।
পারিবারিক সম্পর্কের গভির ইতিহাস ও সময় এর শ্রোতে তার পরিবর্তন উঠে এসছে গল্পটির বিভিন্ন চরিত্রে। [sam id=”3″ codes=”true”]
যুগ যুগ ধরে নারীর শরীরের প্রতি পুরুষের লোভনীয় দৃষ্টি আর অবহেলায় ফেলে রেখে নারীকে শুধু ব্যবহারিক পণ্য হিসেবে ব্যবহার করার চিত্র যেন মনে করিয়ে দেয় শত শত বছর আগের সেই অমানবিক ও নিষ্ঠুর সময়ের কথা।
পরিচালক এসএম মনির বলেন, গভির ভাবনা ও সময়ের পরিবর্তন দর্শকদের কাছে তুলে ধরতে এমন ভিন্ন ধর্মী শর্টফিল্মটি ইউটিউব এ প্রকাশ করেছি। [sam id=”3″ codes=”true”]
শর্টফিল্মটি প্রযোজনা ও চিত্রগ্রহণ করেছেন , সোহান হাওলাদার। অভিনয় করেছেন, ফরহাদ হোসেন লুবনা নাজনীন,এনি ইসলাম, এসএম মনির প্রমুখ।










