ফুটবল মার্কার পক্ষে কাঁচপুর–কুতুবপুরে গণজোয়ার: গিয়াস উদ্দিনের নির্বাচনী শোডাউন

ফুটবল মার্কার পক্ষে কাঁচপুর–কুতুবপুরে গণজোয়ার: গিয়াস উদ্দিনের নির্বাচনী শোডাউন

 

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জ–৩ (সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ গিয়াস উদ্দিন–এর পক্ষে ফুটবল মার্কার নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে সোনারগাঁও উপজেলার কাঁচপুর কুতুবপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কুতুবপুর এলাকায় এ উপলক্ষে এক বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়।

শোডাউনটির নেতৃত্ব দেন স্থানীয় নেতা কামাল হোসেন। এতে বিভিন্ন শ্রেণি–পেশার বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ ভোটার অংশগ্রহণ করেন। প্রচারণাকালে ফুটবল মার্কার পক্ষে স্লোগান দেওয়া হয়, লিফলেট বিতরণ করা হয় এবং ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করা হয়।

এ সময় নেতাকর্মীরা বলেন, আলহাজ্ব মোহাম্মদ গিয়াস উদ্দিন একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির প্রার্থী। এলাকার উন্নয়ন, শান্তি ও জনগণের অধিকার রক্ষায় ফুটবল মার্কার কোনো বিকল্প নেই। তাঁরা সবাইকে ঐক্যবদ্ধভাবে ফুটবল মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

শোডাউনকে ঘিরে স্থানীয় ভোটারদের মধ্যেও ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। অনেক ভোটার জানান, পরিবর্তনের প্রত্যাশায় তারা স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ গিয়াস উদ্দিনের পাশে আছেন।

উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ–৩ আসনে ফুটবল মার্কার পক্ষে প্রচারণা দিন দিন আরও জোরালো হচ্ছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা।

 

মন্তব্য প্রদান করুন

Share