ট্রলির চাকায় পিষ্ট হয়ে বাইসাইকেল চালকের মৃত্যু
পাইকগাছায় ট্রলির চাকায় পিষ্ট হয়ে বাইসাইকেল চালক মোকছেদ গাজীর(৭০) মৃত্যু হয়েছে। ১৯ জুলাই শনিবার দুপুর সাড়ে ১২ টায় বোয়ালিয়া ব্রীজের নিকটবর্তী রাড়ুলি বায়তুল মামুর মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটেছে। তিনি রাড়ুলীর বোরহানপুর গ্রামের মৃত্যু মেনু গাজীর ছেলে।
একই ইউনিয়ানের বোরহানপুর গ্রামের সোহেল উদ্দিন গাজীর পুত্র ট্রলি চালক ইকবাল গাজী (৩৫) মিনারুলের ভাটা হতে ইটের খোয়া লোড করে দ্রুত গতিতে বোয়ালিয়া ব্রিজের দিকে যাওয়ার সময় বাইকসাইকেল চালক মোকছেদ গাজী ট্রলির সাথে ধাক্কা খেয়ে ট্রলির বাম সাইড়ের চাকার নিচে পিষ্ট হয়ে গুরুতর আঘাত প্রাপ্ত হয়। ট্রলির ধাক্কায় বৃদ্ধ রাস্তার উপর পড়ে গেলে ট্রলির চাকা তার বুকের উপর দিয়ে গেলে বুকের পাজড় ও কোমর ভেঙ্গে যায়। এসময় স্থানীয় জনসাধারণ তাকে উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পাইকগাছা থানা অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ বলেন, সড়ক দর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।










