আওয়ামী লীগের আইন বিষয়ক উপ-কমিটিতে ব্যারিস্টার তারিকুল

আওয়ামী লীগের আইন বিষয়ক উপ-কমিটিতে ব্যারিস্টার তারিকুল

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় আইন বিষয়ক উপ-কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার এস. এম. তারিকুল হাসান (বাবু)।বার প্রোফেশনাল ট্রেইনিং কোর্স (বিপিটিসি), সিটি ইউনিভার্সিটি লন্ডন, ব্যারিস্টার এট ল অনারেবল সোসাইটি অফ লিঙ্কন’স ইন পাশ করে বর্তমানে দেশে আইনি পেশায় নিয়োজিত রয়েছেন তিনি।

১৯৯৫ সাল থেকে বিভিন্ন রাজনৈতিক কর্মকান্ডে অংশ গ্রহন করেন এবং ১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এ কে এম রহমতুল্লাহ এমপি’র পক্ষে সক্রিয়ভাবে নৌকার কাজ করে। তখন ঢাকা-৫ আসন থেকে তিনি মনোনীত ছিলেন। ২০০১ সালের সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর জন্য ঢাকা-৫ আসনে কাজ করে। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এডভোকেট সাহারা খাতুন এমপি’র পক্ষে নৌকার কাজ করে। তখন এডভোকেট সাহারা ঢাকা-১৮ আসন থেকে মনোনীত ছিলেন। ২০১৮ সালে- জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডভোকেট সাহারা খাতুন এমপির পক্ষে নৌকার করে এবং আওয়ামী লীগের প্রতিটি মিছিল এবং মিটিং/সমাবেশে নিয়মিত নিয়োজিত ছিলেন।

তিনি দক্ষিণখানের ঐতিহ্যবাহী চেয়ারম্যান বাড়ীর সন্তান, পিতা- বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এস. এম. তোফাজ্জল হোসেন, বড় চাচা মুক্তিযুদ্ধের কালীন গ্রুপ কমান্ডার ও দক্ষিনখান আদর্শ ইউনিয়ন পরিষদের রূপকার, ২৭ বছর সফল চেয়ারম্যান মরহুম বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এস. এম. মোজাম্মেল হক।

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় আইন বিষয়ক উপ-কমিটির সদস্য নির্বাচিত হয়ে ব্যারিস্টার এস এম তারিকুল হাসান বাবু বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি ।আরও কৃতজ্ঞতা জানাই ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপশ, মেয়র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং ব্যারিস্টার মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী স্যার কে।

তিনি আরও বলেন, “আমি আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধা পরিবার সন্তান। ছোটবেলা থেকে বঙ্গবন্ধুর আদর্শে বড় হয়েছি। মানুষের সেবা ও রাজনৈতিক কর্মকান্ড পরিবার থেকেই শিখেছি। অত্র অঞ্চলে আমাদের পরিবারটি রাজনৈতিক পরিবার হিসেবে পরিচিত তাই বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করে আমি আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথ পালন করবো। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ নির্মাণে দেশরত্ন জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র হাতকে শক্তিশালী করার লক্ষে সাধ্যমতো কাজ করে যাবো বলে অঙ্গীকার করেছি।”

ব্যারিস্টার এস. এম. তারিকুল হাসান (বাবু) বিভিন্ন সামাজিক কর্মকান্ড জড়িত রয়েছেন, আজীবন সদস্য: লিঙ্কন’স ইন ,আজীবন সদস্য: এমারত হোসেন আদর্শ হাই স্কুল,আজীবন সদস্য: উত্তরা আনোয়ারা মডেল বিশ্ববিদ্যালয় কলেজ,আজীবন সদস্য: এস.এম তোফাজ্জ্বল হোসেন পলিটেকনিক ইনন্টিটিউট, আজীবন দাতা সদস্য: কুর্মিটোলা হাই স্কুল এন্ড কলেজ।

মন্তব্য প্রদান করুন

Share