কর্মহীন দরিদ্রদের সেনাবাহিনীর ঈদ উপহার

কর্মহীন দরিদ্রদের সেনাবাহিনীর ঈদ উপহার

টুডে টাইমস ডেস্ক : সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কন্সট্রাকশন বিগ্রেডের উদ্যোগে শুক্রবার (২২ মে) নগরীর বায়েজিদ সবুজ উদ্যানে ও শনিবার (২৩ মে) আগ্রাবাদ স্কুল মাঠে ১ হাজার ৫০০ করে মোট ৩ হাজার পরিবারকে ঈদ উপহার দেওয়া হয়।

এ ঈদ উপহারের মধ্যে ছিল টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শাড়ি, লুঙ্গি, ঈদের সেমাই, চিনি, নারকেল, চাল, ডালসহ ৭ রকমের পণ্য।

সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী বলেন, “২২ ও ২৩ মে ঈদ উপহার হিসেবে টাঙ্গাইলের লুঙ্গি, শাড়ি ও ঈদের নিত্যপণ্য সেমাই, চিনি, চাল, ডালসহ ৭ রকমের পণ্য ৩ হাজার পরিবারকে উপহার হিসেবে দেওয়া হয়েছে।“

তিনি বলেন, “এর আগে করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন দিনমজুর, দরিদ্র মানুষদের তালিকা তৈরি করে সেনাবাহিনী ফ্রি সবজিসহ নিত্যপণ্য দেওয়ার কার্যক্রম শুরু করে গত ১৩ মে। ওইদিন নগরীর ওয়াসা মোড়ের জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠে তালিকাভুক্ত এক হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেয় সেনাবাহিনী। ১৬ মে আগ্রাবাদ সরকারি কলোনি উচ্চ বিদ্যালয় মাঠে ১ হাজার ১০০ পরিবার ও ১৯ মে এম এ আজিজ স্টেডিয়ামে ২ হাজার দরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা দেয় সেনাবাহিনী।“

মন্তব্য প্রদান করুন

Share