দল না থাকলে শক্তি থাকেনা ,সরকারের স্থায়িত্ব থাকেনা- পরিকল্পনা প্রতিমন্ত্রী

দল না থাকলে শক্তি থাকেনা ,সরকারের স্থায়িত্ব থাকেনা- পরিকল্পনা প্রতিমন্ত্রী

দল না থাকলে শক্তি থাকেনা ,সরকারের স্থায়িত্ব থাকেনা। শুধু নেতা কর্মী নয় ,সাধারণ মানুষের সমর্থন – সহানুভূতি দলের প্রতি প্রয়োজন বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম মোহন।

বুধবার সকালে নিজ গ্রাম চাঁদপুরের মতলব উত্তরে এক পথ সভায় স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। সমর্থনের দিক থেকে সাধারণ মানুষ সংখ্যায় বেশি মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, নেতাকর্মীদের দ্বারা সাধারণ মানুষ যেন কষ্ট না পায় সে দিকে খেয়াল রাখতে হবে।

এসময়, চাঁদপুর ২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরুল আমিন রুহুল, উপজেলা চেয়ারম্যান এম এ কুদ্দুস, মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান । পথ সভা শেষে নিজ বাড়িতে পারিবারিক কবরস্থান জিয়ারত সম্পন্ন করে উপজেলা পরিষদে জাতীর জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান এবং গার্ড ওফ অনার গ্রহণ করেন।

মন্তব্য প্রদান করুন

Share